
চাঁদপুর: চাঁদপুরের হাইমচর বাংলা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ চক্রের হামলায় মোবারক গাজী হত্যা মামলার আসামী সোলেমান জমাদারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) রাতেই তাকে হাইমচর থানা পুলিশ পালিয়ে যাওয়ার সময় আটক করতে সক্ষম হয়।
এছাড়া এই ঘটনায় জড়িত অন্য আসামীদেরকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা।
আটক সোলেমান ভিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ হত্যার সাথে জড়িত মহিন খান ও রাজন খানকে খুঁজছে। তাদেরকে আটক করতে পারলে ঘটনার সাথে জড়িত সকল তথ্য পাওয়া যাবে বলে স্থানীয়দের ধারণা।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভিঙ্গুলিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে রাজন ও মহিনদের দেশীয় অস্ত্রের আঘাতে হত্যার শিকার হন মোবারক গাজী।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/
