
চাঁদপুর: জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ-২০২১ গণহত্যা দিবস প্রতিপালন করা হয়।
২৫ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এর সভাপ্রধানে ‘‘জাতীয় গণহত্যা দিবস: স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষিত’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ মেহেদী আরিফ। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক মোঃ সাইদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন দর্শন বিভাগের প্রভাষক মোঃ আনিছুর রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ আল-আমিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ৭১ এর ২৫ মার্চ ভয়াল কালরাতে নিহত সকল বীরসেনানীকে। তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধু একজন অসাম্প্রদায়িক চেতনার বিশ্বনেতা ছিলেন। তিনি নিজের মেধা, মনন, সততা, সাহস ও জনগণের প্রতি ভালবাসার কারণে বিশ্বের সকল গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক মানুষের মনে নিজের স্থান করে নিয়েছেন।’’
তিনি সেমিনার আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে। তিনি বলেন, ‘‘২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। এই দিনের কালরাত্রিতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী আতর্কিতে আমাদের ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ঝাপিয়ে পড়ে। এই রাতে শহিদ হন প্রায় পঞ্চাশ হাজার মানুষ। এরই ধারাবাহিতকায় আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।’’
বিকাল ৫টায় শহীদ পরিবারের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের সংবর্ধনা দেয়া হয়। বাদ আছর কলেজ কেন্দ্রীয় মসজিদে ২৫ মার্চ ১৯৭১ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। সন্ধ্যে ৭টায় সেই ভয়াল কালরাতের নিহতদের স্মরণে কলেজ ক্যাম্পাসে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। রাত ৯টায় একমিনিট ব্যাপী সম্পূর্ণ কলেজ ক্যাম্পাসে প্রতীকী ব্লাক-আউট পালনের মাধ্যমে সমাপ্তি ঘটে তাৎপর্যপূর্ণ দিবসটির অনুষ্ঠানমালার।
চাঁদপুরনিউজ/এমএমএ/সংবাদ বিজ্ঞপ্তি/
