
মতলব উত্তর সংবাদদাতা: সারাদেশে ঘোষিত হেফাজতে ইসলামের হরতালের প্রতিরোধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ছেঙ্গারচর বাজারের বিভিন্ন সড়কে মিছিল প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে এসে মিছিল শেষ হয় এবংবিক্ষোভ সমাবেশ করেন যুবলীগ নেতৃবৃন্দ।
মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির ও সাধারণ সম্পাদক কাজী শরীফ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগেরসাবেক সদস্য সাখাওয়াত গাজী, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল, সদস্য আশরাফুল আলম মিলন, মোহনপুরইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, কলাকান্দাইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী, সাধারণসম্পাদক গফুর সরকার, বাগানবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবলীগ নেতা মিরাজ খালিদ, আনোয়ার হোসেন আকাশ,রফিকুল ইসলাম রিয়াজ’সহ যুবলীগ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/
