
মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, জয়যাত্রা টেলিভিশনের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন বাদশা বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন।
গত ২৮ মার্চ রবিবার মিরপুর ১১ নাম্বারে টেলিভিশনের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক সিস্টার হেলেনা জাহাঙ্গীর সিআইপি তার নিজহাতে পদোন্নতির নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিনিধি কোর্ডিনেটর সানাউল্লাহ নূরী ও জয়যাত্রা টিভির কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সাংবাদিক জাকির হোসেন বাদশা কর্মরত আছেন দৈনিক জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক চাঁদপুরসংবাদ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জাকির হোসেন বাদশা দীর্ঘদিন থেকে সাংবাদিক পেশায় সাহসিকতার সাথেদায়িত্ব পালন করে আসছেন। মতলব উত্তর প্রতিনিধি থেকে বিশেষ প্রতিনিধি দায়িত্বে পদোন্নতি পাওয়ায় তার কর্মজীবনেক আরো গতিশীল হবে। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
