
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী ও চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান সোহাইল।
শনিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অভিনন্দন জানানোর পরে তারা কুশল বিনিময় করেন। এ সময় চাঁদপুরের উপস্থিত ছিলেন চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী রহিম মিজি, শরীফ মো. আশরাফুল হক, শাকিল ও সোহাগ পাটওয়ারী।
পরে কামরুজ্জামানসহ চাঁদপুরের ব্যবসায়ীরা পুলিশ সুপারকে যে কোন ভাল কাজে সহযোগিতা করবেন বলে জানান। পুলিশ সুপারও চাঁদপুরের শান্তি শৃঙ্খলা উন্নয়নে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
