
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা : শাহরাস্তিতে গত ২ সপ্তাহে নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ২৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার (৩১ মার্চ) চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব হতে ১২টি নমুনার ফলাফল আসে। ফলাফলে নতুন করে ১ জনের রিপোর্ট পজেটিভ ও ১১ জনের নেগেটিভ আসে।
আক্রান্ত ব্যক্তি হিসেবে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত। বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্ত ওই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
করোনার পাদুর্ভাব কমাতে জনসচেতনতার বিকল্প নেই জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম পরিহার ও সন্দেহজনক রোগীদের পরীক্ষা করতে হবে। সবাই সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত ও সামাজিক সচেতনতাই বৈশ্বিক এ মহামারি হতে আমাদের মুক্ত করতে পারে।
প্রসঙ্গত, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৫ শ’ ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ২৬১ জনের করোনা পজেটিভ ও ১ হাজার ২ শ’ ৭৭ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৭ জন মারা গেছেন। হোম আইসোলেশনে রয়েছেন ৫ জন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
