
কচুয়া সংবাদদাতা: কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও উন্নতজাতের বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার ৩ এপ্রিল সকালে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের আওতায় প্রায় তিন শতাধিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ কৃষকদের মাঝে সার ও উন্নতজাতের বীজ বিতরণ করেন।
এসময় ইউপি সদস্য জিলানী হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ হোসেন,উদ্যোক্তা শাহজালাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
