
চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ এর নির্দেশনায় চাঁদপুর পৌরসভার ভিক্ষুকদের পূনর্বাসনের লক্ষ্যে প্রায় ৩৫ জন ভিক্ষুকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর চাঁদপুর এর আয়োজেন এই সাক্ষাৎকার গ্রহণ করেন উপপরিচালক, স্থানীয় সরকার ও এডিসি (জেনারেল) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সহকারী পরিচালক সমাজসেবা মনিরুল ইসলাম ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
সাক্ষাৎকার গ্রহণকালে তাদের পারিবারিক অবস্থা, ভিক্ষা করার কারণ, কোন কাজ করতে সক্ষম কিনা, কি সুবিধা দিলে ভিক্ষা করবেনা ইত্যাদি সমীক্ষা করা হয়।
জানাগেছে, পবিত্র ঈদুল ফিতরের আগে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে কমপক্ষে ২০ জন ভিক্ষুককে পূনর্বাসন করা হবে। পর্যায়ক্রমে সকল ভিক্ষুকদের এই প্রক্রিয়ার আওতায় আনা হবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
