
চাঁদপুর: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুর জেলায় ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২১ সালের এপ্রিল মাসের ১৬ তারিখ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০৩জন। এসব মৃত ব্যাক্তিদের মধ্যে অনেকে কারোনা শনাক্ত হয়েছে মৃত্যুর পরে। আবার অনেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। কেউ মাত্র হাসপাতালে এসে ১-২ ঘন্টা সময়ের মধ্যে মৃতুবরণ করেছেন। চাঁদপুরে চিকিৎসার পরে ঢাকায় নেয়ার পথে এ্যাম্বুলেন্সে মারাগেছেন অনেক ব্যাক্তি।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও গনমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এসব তথ্য জানাগেছে।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুর সদরে মৃত্যুবরণ করেছেন ৩৬জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৫জন, হাজীগঞ্জ ১৮জন, শাহরাস্তি ৯জন, কচুয়া ৭জন, মতলব উত্তরে ১১জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ২জন। এটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য।
এছাড়াও চাঁদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা কিন্তু বসবাস রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। ওইসব স্থানেও চাঁদপুরের অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু ওই পরিসংখ্যানটি এখনও সঠিকভাবে পাওয়া যায়নি। আবার অনেকে দেশের বাহিরে মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যাক্তিদের মধ্যে অনেকেই রয়েছেন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী, লেখকসহ পরিচিত মুখ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
