
চাঁদপুরের কচুয়ায় উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
তারা হচ্ছেন- উপজেলার কাদলা ইউনিয়নের মারুফা বেগম (৫৩), কচুয়া থানার পুলিশ কনস্টেবল সাজেদুল আজিজ (৩২),ঘাগড়া গ্রামের রহিমা বেগম (৪৫), তাহমিনা আক্তার (২১), পুনসাই গ্রামের লাবিবা সুলতানা (৬), চক্ররা গ্রামের মো: ইসহাক হক (৫২)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাযায়, বুধবার ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাত পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ৬ জন করোনা পজেটিভ। বাকী ৭ জনের রিপোর্ট করোনা নেগেটিভ। করোনার শুরু থেকে কচুয়ায় ৬৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তন্মেধ্যে ১৩২ জনের করোনা পজেটিভ হয়েছে। মৃত্যু বরণ করেন ৮ জন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/
