
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের শাহরাস্তিতে ৭ হাজার ৯শ’ ৫৭ জন করোনার টিকা গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় ২৯ এপ্রিল পর্যন্ত ৬ হাজার ৭শ’ ৪৫ জন প্রথম ডোজ করোনার ভ্যাক্সিন গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে ৫ হাজার ২শ’ ৬১ জন ইতোমধ্যে ১ম ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেছেন। ১ম ও ২য় ডোজ মিলে টিকা গ্রহণ করেছেন ৭ হাজার ৯শ’ ৫৭ জন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, করোনার ভ্যাক্সিন গ্রহনে আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করলেই মুঠোফোনে ভ্যাক্সিন গ্রহনের তারিখ জানিয়ে দেয়া হয়। শাহরাস্তি উপজেলায় এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারীরা সুস্থ্য রয়েছেন। কোথাও ভ্যাকসিন গ্রহণ পরবর্তী কোন জটিলতার খবর পাওয়া যায়নি।
