
চাঁদপুর সংবাদদাতা: কদিন আগেও চাঁদপুর আড়াই’শ শয্যার সরকারি জেনারেল হাসপাতাল ছিল রোগীতে ঠাসা।আইসোলেশন ওয়ার্ডের সাধারণ বেডের জন্য ছিল মানুষের হাহাকার।
সন্দেহজনক রোগীকে ফ্লোরে রাখা হত। শ্বাসকষ্ট নিয়ে আসা অনেক রোগীর বেলায় তাৎক্ষণিক মিলতো না অক্সিজেন।এখন সেই হাসপাতালের পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক।কমেছে করোনা রোগীর চাপ।
২ মে রবিবার দুপুরে সরজমিনে হাসপাতালের করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, পজেটিভ রোগীর বেডগুলো বেশ ফাঁকা। সামনের সাধারণ ওয়ার্ডেও খালি ছিল পর্যাপ্ত বেড।
বর্তমানে করোনা পজেটিভ ৯ ও করোনা উপসর্গ সন্দেহে ১৭ জন মোট ২৬ জন ভর্তি রোগী চিকিৎসাধীন রয়েছে।আগের চেয়ে করোনা রোগীর চাপ কিছুটা কমেছে বলে এ তথ্য জানালেন করোনা ইউনিটের কর্তব্যরত সিনিয়র নার্স সুমি।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউের শুরুতে হাসপাতালে গড়ে প্রতিদিন ৮০ – ৮২জন রোগী ভর্তি ছিল। এখন সেখান থেকে রোগী অনেক কমে এসেছে।তবে, গতকাল রবিবারও করোনা ওয়ার্ডে করোনা উপসর্গে আজুফা বেগম নামে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।তার বাড়ি শাহতলী কুমারডুগী গ্রামে। মৃত নারীর স্যাম্পল নেয়া হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এএইচএম সুজাউদৌলা রুবেল জানান, চাঁদপুরে করোনা রোগী সামান্য কমেছে। এখনতো লকডাউন নাই বললেই চলে। মানুষ সচেতন না হলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে হলে সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা রয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
