
ফরিদগঞ্জ সংবাদদাতা: মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বাংলাদেশী সফল ব্যবসায়ী ও কাতারস্থ আওয়ামী ফোরামের উপদেষ্টা সিআইপি জালাল আহমেদের পক্ষে ফরিদগঞ্জ উপজেলার দরিদ্র জনসাধারনের মাঝে ঈদ উপহার ও করোনাকালে ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জালাল আহামেদের পক্ষে ঈদ উপহার , ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সিআইপি জালাল আহমেদের বোন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম।এসময় উপস্থিত ছিলেন তার ভাই সাহাবুদ্দিন সাবু, ইসমাইল হোসেন প্রমুখ।
উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম জানান, করোনা কালে গত বছর উপজেলার প্রতিটি ইউনিয়নে চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ১০ সহ¯্রাধিক মানুষকে দেয়া হয়। এবছরও ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৩শত নারীকে কাপড়, ২শত পুরুষকে লুঙ্গি , নগদ অর্থ এবং ১ শত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। শুক্রবার উপজেলার বালিথুবা পশ্চিম, বালিথুবা পুর্ব, সুবিদপুর পুর্ব ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নে সামগ্রী দেয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এসব সামগ্রী দেয়া হবে। এছাড়া প্রতিটি স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে প্রতিটি ইউনিয়নের ১০জন গৃহহীনকে ঘর তৈরি করে দিয়েছেন তিনি।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে উপজেলার অসুস্থ ও দুর্দশাগ্রস্থ লোকজনের কথা উঠে আসলে এবং তার জালাল আহমেদের নজরে পড়লে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
