
কচুয়া সংবাদদাতা: কচুয়ায় পারিবারিক তুচ্ছ ঘটনা কেন্দ্র করে শাহাজাহান (২৮) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গত শনিবার বিকালে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার ভূইয়ারা গ্রামের মৃত গোলাম মোস্তফা মেম্বারের ছেলে মো.শাহজাহানের সাথে একই বাড়ীর সফি উল্লাহর মেয়ে আখির আক্তার (২২) এর সঙ্গে দু’বছর পূর্বে উভয়ের পছন্দের মতো বিবাহ হয় । গত শনিবার দুপুরে স্বামী স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে তর্কবির্তক হলে এক পর্যায়ে শুশুর সফি উল্লাহ চাচা শুশুর রফিকুল ইসলাম ও শালা রাব্বিসহ আরো কয়েকজন মিলে শাহজানের উপর ক্ষিপ্ত হয়ে বটনি দাউ দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়ারা মুমূর্ষু অবস্থা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার করার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে ফেরন করেন। বর্তমানে শাহজাহান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
জেঠ্যাতো ভাই মো.মনির হোসেন বলেন, মৃত গোলাম মোস্তফা মেম্বারের ছেলে মো.শাহজাহানের সাথে একই বাড়ীর সফি উল্লাহর মেয়ে আখির আক্তার (২২) এর সাথে দু’বছর পূর্বে উভয়ের পছন্দের মতো বিবাহ হয়। বিবাহ পর থেকে মো.শাহজাহানের পরিবারকে বিভিন্ন সময় অত্যাচার জুলুম নির্যাতন করে আসতেন তার শুশুর বাড়ী লোকজন। গত শনিবার দুপুরে শাহাজানের পারিবারিক কবরস্থান গিয়ে তার বাবা কবর পিটান এবং মাটি খুদে পেলান, শাহজাহান এই বিষয় জিজ্ঞাস করতে গেলে চাচা শুশুর রফিকুল ইসলাম এলোপাথারি ভাবে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
তিনি আরো বলেন,শুশুর সফি উল্লাহ চাচা শুশুর রফিকুল ইসলাম এরা মানুষের কাতারে পরেনা, তারা মৃত ব্যক্তির কবর উপর কি ভাবে আঘাত করতে পারছেন। মুসলাম ব্যক্তিরা কখনো মৃত ব্যক্তির কবর উপর আঘাত করেনি, এরা ইহুদিরা মত কাজটি করেছেন। মৃত ব্যক্তির কবর উপর আঘাতের ঘটনাটি নিন্দা জানাই।
