
২১ জুন রাত ১১.৫০টায় বিআইডব্লিউ’র উপ-পরিচালক ও চাঁদপুর বন্দর পরিবহন কর্মকর্তা কায়সারুল জানান, এইমাত্র আমরা মৌখিক নির্দেশনা পেলাম যে, আগামীকাল ২২ জুন সকাল থেকে ঢাকার সাথে সারাদেশের সকল নৌ-যোগাযোগ বন্ধ থাকবে। এরই প্রেক্ষিতে চাঁদপুর থেকে ঢাকাগামী সকল লঞ্চই বন্ধ থাকবে। শুধুমাত্র চাঁদপুর-হাটুরিয়া-ডামুড্ডা ও চাঁদপুর-নড়িয়া নৌপথে লঞ্চ চলাচল করবে।
চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলোর মালিকপক্ষ রাত ১১.৫৫টায় জানায়, এইমাত্র আমরা ঢাকা থেকে আমাদের মেসেজ পাঠানো হয়েছে যে, আগামীকাল ২২ জুন মঙ্গলবার সকাল থেকে ঢাকা হতে চাঁদপুরগামী সকল লঞ্চ রাখার জন্য বলা হয়।
