
করোনার টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতালে যান খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা এবং একজন নার্স। হাসপাতালের নিচে গাড়িতে তাকে টিকা দেয়া হয়।
