
ফরিদগঞ্জ প্রতিনিধি =
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, গত দু’ বারের প্রার্থী সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আঃ বারী মিয়াজী, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ হারুনুর রশীদ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, মহিউদ্দিন খোকা, সুপ্রিম কোর্টের আইনজীবী অতিরিক্ত পিপি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ নূর হোসেন বলাই ও ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মাসুদুল করিম ভূঁইয়া।
এদের মধ্যে ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীর শোডাউনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, আমির আজম রেজা, মহিউদ্দিন খোকা ও ডাঃ হারুনুর রশীদ সাগর এক সাথে মনোনয়নপত্র তুলেছেন এবং সৌহার্দ্যপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দেন। অ্যাডভোকেট মোঃ নূর হোসেন বলাই ঢাকায় বসবাসরত ফরিদগঞ্জের বিভিন্ন সত্দরের নেতা-কর্মী ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আঃ বারী মিয়াজীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ মনোনয়নপত্র জমা দেন। মাসুদুল করিম ভূঁইয়া মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দেন।
