
ফরিদগঞ্জে এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসাদাচারণ অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষে দায়েরকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে অভিযোগের বেশ কিছু সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত মুন্নী আক্তার ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ও ২নং ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। অভিযোগে প্রকাশ ওই এলাকার দায়িত্ব প্রাপ্ত টীকাদানকারী হয়েও মুন্নী আক্তার শিশুদের ঠিকমতো টিকা প্রদান করতো না; বরং প্রায়শই একশ’ টাকা হারে আদায় করার অভিযোগ ছিল। তাছাড়া ঠিকমতো অফিস করতো না। এই ধরনের নানা অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করে। পরে অভিযোগের আলোকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ বিপ্লব দাসকে তদন্তের দায়িত্ব দেন। তিনি সেই আলোকে গত মঙ্গলবার সরজমিনে ঘটনার তদন্তে যান। তদন্তকালে ডাঃ বিপ্লব দাস অভিযোগের কিছু কিছু বিষয়ে সত্যতা পেয়েছেন আবার পাননি বলে জানালেও তদন্ত প্রতিবেদন দেয়ার পর পুরো তথ্য জানা যাবে। এব্যাপারে অভিযুক্ত মুন্নী আক্তার তার বিরুদ্ধে আনীত অভিযোগ সাজানো বলে জানান।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
