
স্টাফ রিপোর্টার।। চাঁদপুরে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের নিয়ে মিলনমেলা, প্রতিযোগিতামূলক ইভেন্ট ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টায় শহরের বড় স্টেশন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফোনে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. মোঃ সলিম উল্যাহ। তিনি বলেন, আমরা চাই এই পথশিশুদের পাশে থাকতে। তাদের জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই। চেষ্টা করে যাচ্ছি এই পথশিশুদের জন্য আরো উন্নয়নমূলক বিশেষ করে শিক্ষা, চিকিৎসাসহ ভালো কিছু করার জন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ এ. কাইয়ুম এবং নিরাপদ সড়ক আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি সৈয়দ সাকিবুল ইসলাম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসমাইল তফাদার, সভাপতি হাফেজ মোঃ ওবায়েদ উল্যাহ ও সাধারণ সম্পাদক শিহাব হোসেন রাসেল অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ হাছিন, সদস্য আইনুল, ইয়াছিন, আবিদ, আশিক, আজমাইল, রোহান, আফজাল, জাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে পথশিশুদের হাতে পুরস্কার ও খাবার তুলে দেওয়া হয়।
