নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপি তথা ১৮ দলীয় জোটের ডাকা ৫ম দফায় অবিরাম ৮৩ ঘন্টার অবরোধের ১ম দিন চাঁদপুর শহরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েলের নেতৃত্বে বিগত অবরোধগুলোর চেয়ে ব্যতিক্রম বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল শনিবার ২১ ডিসেম্বর সকাল ৮টায় ইব্রাহীম কাজী জুয়েল জেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে চাঁদপুর সরকারি কলেজ গেইট এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর পৌর ছাত্রদলের প্রায় সবক’টি এলাকায় থেকে আলাদা আলাদা ডিজিটাল ব্যানার নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে একে একে কলেজ গেইট এলাকায় জড়ো হয়। এরপর সকাল ৯টায় ইব্রাহীম কাজী জুয়েলের নেতৃত্বে মিছিলটি বের হয়ে বিপনীবাগ বাসস্ট্যান্ড ও ষোলঘর ওয়াপদা গেইট হয়ে পুরো বাসস্ট্যান্ড এসে শেষ হয়। গতকালের মিছিলটিতে একটু ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। পৌর ছাত্রদলের প্রায় সবক’টি ওয়ার্ড থেকে আলাদা আলাদা ব্যানার নিয়ে মূল মিছিলে অংশ নেয়। এসময় মিছিলটির অগ্রভাগ বিপনীবাগ বাজার এলাকায় এবং শেষ অংশ কলেজ গেইট এলাকায় দেখা যায়। মিছিলটিতে একাধিক ব্যানার থাকায় পথচারী এবং আশপাশের লোকজনকে বলতে দেখা যায় ইব্রাহীম কাজী জুয়েলের নেতৃত্বে এবারের বিশাল বিক্ষোভ মিছিলটি একটু ব্যতিক্রম। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইব্রাহীম কাজী জুয়েল বলেন, যতদিন পর্যন্ত বর্তমান সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিবে ততদিন পর্যন্ত কেন্দ্রের নির্দেশ মোতাবেক জেলা ছাত্রদল রাজপথে থাকবে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আঃ কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ সকল রাজবন্দির মুক্তির দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা অলি আহমেদ চৌধুরী, মাহাবুব খান মুন্না, সাইফুল ইসলাম, লিটন সরকার, জিয়াউর রহমান টিটু, কামরুল ইসলাম, ইউসুফ মিয়াজী, জিএম সেলিম, আলী রাজা, মুসলিম উদ্দিন মাসুদ, মামুন, ওমর ফারুক, সাদ্দাম হোসেন সবুজ, নাসির, মামুন, ইকবাল, শুভ, আদর, হান্নান, মাসুদ, ফজলু, মাহাবুব, ফরহাদ, তামিম, শামিম, শাওন, সোহাগ, মহসিন, জসিম প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

