
ঢাকা, – মা-বাবাকে হত্যা মামলায় ঐশী রহমানকে আদালতে হাজির করার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারকে শোকজ করেছেন আদালত।
বুধবার দুপুরে ঐশী রহমানের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কারা কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম আলীম কবির রাজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারকে শোকজ করেন।
‘ও’ লেভেল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১২ জানুয়ারি ঐশীর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী প্রকাশ বিশ্বাস। বুধবার ঐশীর উপস্থিতিতে শুনানি হওয়ার কথা ছিল।
২০১৩ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর চামেলীবাগে ভাড়া বাসায় খুন হন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান।
এ ঘটনার পর থেকে তাদের মেয়ে ঐশী রহমান আত্মগোপনে চলে যায় ও পরের দিন সে পল্টন থানায় আত্মসমর্পণ করে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
