নিজস্ব প্রতিবেদক:

কচুয়ার আইনগিরী বাতাবাড়িয়া গ্রামে অপহরণের ৭ ঘন্টা পর ৩ স্কুল ছাত্রকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাসুদ (৩৫) ও রাসেল মাহমুদ পাশা (৩২) কে গ্রেফতার করে জেল হাজরে প্রেরণ করেছে কচুয়া থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার আইনগিরী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মেহেদি হাসান (১৫), নাহিদ হাসান (১৫), মেহেদি হাসান অভি (১৪) কে স্থানীয় পাঠাগারে নিয়ে যাওয়ার নাম করে একই এলাকার রাসেল মাহমুদ পাশা ও মাসুদ আটকে করে রাখে। পারে এই চক্র শিক্ষার্থীদের অভিভাবকের কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় মেহেদি হাসানের মা আমেনা বেগম বাদী কচুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং-০৩/১৪। মামলার প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে কচুয়া থানার সেকেন্ড অফিসার মোঃ সাদেকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
