অনাগত ভবিষ্যতের
স্বপ্নালু চিতার ভষ্মে দাঁড়িয়ে,
নুরীর স্বপ্ন যেন শুধুই,
একটি ফুল ফোটাবার।
মাতৃত্বের চিহ্ন আঁকা অবয়বে–
সমাজের শকুনের জ্বলজ্বলে দৃষ্টি,
গিলে নিতে চায় যেন
অনাগত প্রাণের স্পন্দন।
তবুও নুরী অটল।
বিবেক আর মায়ার
টানপোড়নে বন্দী যেন
বিভিষীকাময় ক্ষণ।
ক্রন্দসী আত্মা চার দেয়ালেই
গুমরে মরে শুধু।।
সেই অপয়া দুপুর,
কর্তার আগ্রাসী থাবা,
অতঃপর–
স্বপ্নের সলিল সমাধী।
বিত্তের কাছে চাপা পড়ে
ন্যায়বিচারের পাল্লা।
কালের রহস্যময় খেলায়,
অশুভ ক্ষণের চিহ্ন
আজ নুরীর পুরো দেহে।
সমাজের দাবী পাপ ঝেরে ফেলার।
কিন্তু মায়ের দাবী???
এক নিষ্পাপের আগমনী বার্তা —
ভুলিয়ে দেয় অপয়া দুপুরের দুঃস্বপ্ন।
আর তাই বুঝি…
সেদিনের ভীরু নুরী
বুক ভরা সাহস সঞ্চয় করে,
আঁধারের চাদরে আবৃত করে
পা বাড়ায়…….
এক নতুন ভোরের আশায়।
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- সাহিত্য
- /
- অতঃপর নুরী
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
তৃতীয় বর্ষে চর্যাপদ সাহিত্য একাডেমি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আয়োজনে পালিত হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির কৃতজ্ঞতা প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি: চর্যাপদ সাহিত্য একাডেমির নব-গঠিত কমিটির মহাপরিচালক রফিকুজ্জামান রণি... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমির নতুন কমিটি ঘোষণা
সভাপতি মুন্নি, মহাপরিচালক রণি, পরিচালক শিউলী ও বিপ্লব প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক উঠলো ১২ জনের…
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ প্রদান করা হয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

