আগামি ২০১৯ সালের একদিন আগেও আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়বে না
————দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি
শওকত আলী॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি বলেছেন, আগামি ২০১৯ সালের একদিন আগেও আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়বে না। এ নির্বাচন হবে শেখ হাসিনা সরকারের অধিনে। নির্বাচন নিয়ে বিএনপি যতোই চিল্লাচিল্লি করুক, তাতে কোনো কাজ হবে না। গতবার নির্বাচনে না গিয়ে তাদের আম গেছে, আর এবারের নির্বাচনে অংশ না নিলে তাদের আম-ছালা দু’টোই যাবে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী ও সকল সদস্যকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠিত সংবর্ধনায় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন, দুষ্টমি বাদ দিয়ে জনগণের কাছে আসুন, জনগণের সাথে মিশুন। জনগণ যদি আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমরা সালাম দিয়ে আপনাদের হাতে ক্ষমতা তুলে দিবো। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আওয়ামী লীগের সময়ে দেশের উন্নয়নে জোয়ার বয়। আগামী নির্বাচনে আমাদের উন্নয়ন নিয়েই জনগণের কাছে গিয়ে ভোট চাইবো। ইনশাল্লাহ জনগণ আমাদের পক্ষেই রায় দিবে। গন-সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সরাষ্ট্রমন্ত্রী ও কচুয়া আসনের ড. মোহাম্মদ মহিউদ্দিন খান আলমগীর এমপি। জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া কালুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাসের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন আওয়ামীলগি নেতা সাজেদুল ইসলাম দীপু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া। গন সংবর্ধণা অনুষ্ঠান উপলক্ষ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ মিছিল ও ফুল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
