
স্টাফ রিপোর্টার: ॥
বরিশালের কীর্তনখোলা নদীর তীর চরমোনাইয়ে প্রতিবছরের মত আগামী ২৬ নভেম্বর ২০১৬ শনিবার (অগ্রহায়ণ) মাহফিল শুরু হবে। মাহফিল চলবে ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ২০১৬ শনি, রবি ও সোমবার পর্যন্ত।
২৬ নভেম্বর বেলা ২টায় চরমোনাইর বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম’র উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু করবেন এবং ২৯ নভেম্বর বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হবে।
জানা যায়, মাহফিলে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মুরিদান অংশ নিবেন। ইতোমধ্যেই চরমোনাই’র মাহফিলের সকল প্রকার প্রস্তুতি সমাপ্ত হয়েছে বলে মাহফিলের মিডিয়া সেল থেকে জানানো হয়। চরমোনাইর মাহফিলে এ বছর সৌদী আরব, বাহরাইন, কাতার, আবুধাবী, কুয়েত ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লি ও বরেণ্য উলামা- মাশায়েখগণ অংশগ্রহণ করবেন বলে মিডিয়াকে জানানো হয়।
উল্লেখ্য চরমোনাইয়ে প্রতি বছর পূর্ব নির্ধারিত একই তারিখে দুটি বার্ষিক মাহফিল হয়ে থাকে।
চাঁদপুর থেকে মাহফিলের উদ্দেশ্যে শুক্রবার রাত ১০টার সময় চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট থেকে স্বর্ণদীপ নামে একটি লঞ্চ রওয়ানা করবে। চাঁদপুর জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও শ্রমীক আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মুসল্লি ভাইদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল তালুকদার। প্রয়োজনে ০১৬১৮-২৪৬০৮৩, ০১৮১৯-০৭৪২৭৫।
