সংবাদ বিজ্ঞপ্তি ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারম আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীরসাহেব চরমোনাই দাঃ বাঃ আগামীকাল ৪ আগষ্ট শুক্রবার ১ দিনের সফরে চাঁদপুর আসছেন।
এদিন বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদগঞ্জ শাখার উদ্যোগে কামতা ইউনিয়নে ওয়াজ মাহফিল ও মতলব দক্ষিন উপজেলার উদ্যোগে ঐতিহাসিক নিউ হোষ্টেল মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ৩দিন ব্যাপী ইসলাহী ইজতিমায় বাদ জুম্মা আখেরী মোনাজাত পরিচালনা করিবেন। এ সময় আরো উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা-সচীব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ ইছহাক মোহাম্মদ আবুল খায়ের।
এছাড়াও বাদ এশা চাঁদপুর শহরের ওয়ারলেছ কারীমিয়া আরবিয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পীর সাহেব চরমোনাই।
সকল অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করার জন্য চাঁদপুর জেলা ও বিভিন্ন থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন এর সকল দ্বায়িতশীলরা যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

