পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আগামীকাল ৯ মে বুধবার চাঁদপুর আসছেন। তিনি এদিন সড়কপথে চাঁদপুর পেঁৗছে সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেলা ১২টায় একই স্থানে পর্যায়ক্রমে সদর উপজেলার রয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ, সদর উপজেলার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এবং ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ)-এর উদ্যোগে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করবেন। পরে দুপুর দেড়টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তারুণ্যের অগ্রদূত সামাজিক সংগঠনের আয়োজনে দরিদ্র ও ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। বিকেল ৪টায় চাঁদপুর মিশন রোডস্থ বাসভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য তহবিলের চেক বিতরণ শেষে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- আগামীকাল ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর আসছেন
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
