স্টাফ রিপোর্টার
আগামীকাল ২ আগস্ট ১৮ দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার এক যুগ পেরিয়ে ত্রয়োদশ বর্ষে পর্দাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে এ দিন বিকেল ৪ টায় চাঁদপুর প্রেসক্লাবে আলোচনা সভা, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশবরণ্য সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দ অতিথি হিসেবে আসন গ্রহন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পত্রিকার উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহবুবুর রহমান। যুগপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে যথাসময়ে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মো: শাহজাহান মিয়া।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
