চাঁদপুর জেলা প্রতিনিধি।। চাঁদপুরের সর্বাধিক প্রচারিক ও পাঠক প্রিয় সাপ্তাহিক “পাঠক সংবাদ” পত্রিকার ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পর্ণ উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান-১৮ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারি হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাঠক সংবাদ পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি (চাঁদপুর-১)। প্রধান আলোচক হিসেবে যোগ দেবেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট(পিআইবি)র মহাপরিচালক শাহ আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধী সমাজের কৃতী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন কীর্তিমান ব্যক্তি/প্রতিষ্ঠানকে সম্মাননা ও সংবর্ধনা জানানো হবে। আজ বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সমপন্ন হবে। অনুষ্ঠানে সংবর্ধনা নেওয়ার জন্য, আমন্ত্রিত সকল অতিথিকে যথাসময় উপস্থিত থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে পাঠক সংবাদের এ প্রয়াসকে সাফল্যমন্ডিত করার জন্যে অনুরোধ করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগীতা করেছেন, আইএফআইসি ব্যাংক লিমিটেড, সিটি নিয়ন গ্রুপ, এবি কর্পোরেশন, শাহাজ উদ্দিন ফাউন্ডেশন, ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশন, বায়োজিদ মেমোরিয়াল হাসপাতাল(প্রাঃ), তালুকদার ফারপিউমারি ও আব্দুস সামাদ মেমোরিয়াল ফাউন্ডেশন।
শিরোনাম:
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
