চাঁদপুর সদও উপজেলার হানারচর ইউনিয়নের আখনের হাটে মেঘনা নদীর তীরবর্তি এলাকায় জেলেদের সাথে পুলিশ ও কোস্টগার্ডের সংঘর্ষ হয়। এতে একজন ম্যাজিস্ট্রেটসহ অন্তত ১৫ জন আহত হয়। পরিস্থিতি শান্ত করতে নৌ-পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও কোস্টগার্ড ১৯ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব
বিরাজকরতে দেখা যায়। অভিযানে আটক ২৬ জেলেকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়। এছাড়া জাল ও ইলিশ জব্দ করা হয়। সোমবার আখনের হাট এলাকায় মেঘনা নদীতে জেলা টাস্কফোর্স অভিযান চালায়। এতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড অংশ নেয়। পুলিশ জানায়, অভিযানকালে আখনের হাটে জেলেরা টাস্কফোর্স সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি শান্ত করতে কোস্টগার্ড ও নৌ-পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি বর্ষণ করে। জেলেদের নিক্ষিপ্ত ইটের আঘাতে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম আহত হন। সোমবার রাতে ২,৩০,০০০ মিটার কারেন্ট জাল এবং ১৫০ কেজি মা ইলিশসহ ১৭ জন জেলে আটক করা হয়। আটককৃত জাল এবং ইলিশের আনুমানিক মূল্য ৮১,২৫,০০০/০০ (টাকা একাশি ল পঁচিশ হাজার মাত্র)। আটককৃত ইলিশ ও কারেন্ট জাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত জেলেদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ ও জাতীয় স্বার্থ রায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।
শিরোনাম:
বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

