চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় গাড়ি পোড়ানো মামলায় চাঁদপুরের নিম্ন আদালতে হাজিরা দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাাইন বিল্লাহর আদালতে জি আর মামলা- ১৪৮-এর হাজিরা দেন তিনি।
শেখ ফরিদ আহমেদ মানিকের আইনজীবী অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু জানিয়েছেন, এই মামলায় ঢাকার হাইকোর্ট থেকে তিনি আগেই জামিন নিয়েছেন। আজ (গতকাল) নিম্ন আদালতে তিনি হাজিরা দেন। আজ (গতকাল) বিভিন্ন মামলায় অনেক বিএনপি নেতা-কর্মী হাজিরা দেন।

