
শওকত আলী,
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাজারে বোগদাদ এক্সপ্রেস বাসের সাথে সিএনজি চালিত স্কুটারের মুখোমুখি সংঘর্ষে এক যুবক ও সিএনজি চালিত স্কুটারের চালক মহরত বেপারীসহ ২জন নিহত ও ২ জন আরোহী গুরতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় হাজীগঞ্জ উপজেলার দেবপুর বাজার এলাকায়। এ ঘটনায় নিহত হয়েছেন হাজীগঞ্জ রামড়া বড়বাড়ি গ্রামের মো: ইউছুফ মিজির ছেলে মুকবুল হোসেন (৩২) ও উওর ইচলী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মহরম বেপারী(২০)। ঘটনায় অপর আহতরা হলেন, ঢাকার টিপু সুলতার রোডের বাসিন্দা মৃত আবু ইউসুফ চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম (৫৫)ও একই এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে রবিন (৩০)। সিএনজি স্কুটার চালক সদর উপজেলার দক্ষিন ইচলি গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মহরম বেপারী (২০)কে আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত ৯টা ২০ মিনিটে মোরা যায়। পুলিশ ঘাতক বোগদাদ বাস ও সিএনজি চালিত স্কুটারটি উদ্বার করে হাজীগঞ্জ থানায় নিয়ে জন্দ করে।
কর্তব্যরত চিকিৎসক নাজমুল আবেদীন ও নুরে আলম আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উদ্ধার কারী স্থানীয় লোকজন জনান, চাঁদপুর থেকে সিএনজি চালিত স্কুটার হাজীগঞ্জ বাজরের পথে যাচ্ছিলো। হঠাৎ করে বেপরোয়া গতিতে আসা বোগদাদ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সিএনজি স্কুটারটিকে স্বজরে ধ্বাক্কাদিলে ঘটনাস্থলে স্কটারটি উল্টেগিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। এসময় স্কুটারে থাকা যাত্রীরা গুরতর আহত হয়। রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সন্ধা সোয়া ৬টায় মুকবুল হোসেন মারা যায়। আর আহত বাকি ৩ জনকে ঢাকায় প্রেরণ করলেও সিএনজি চালিত স্কুটার চালক মহরম বেপারী অবস্থা আংশকা জনক থাকায় রাত ৯টা ২০ মিনিটে পথি মধ্যে মারা যায়। এদের সকলেরই মাথা, হাত, পা ভেঙে গুরিয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
আহতদের সাথে থাকা মো. রাসেল জানায়, তারা ঢাকা থেকে লঞ্চযোগে দুপুরে চাঁদপুরে এসে তাদের গ্রামের বাড়ি হাজীগঞ্জ রামড়া বড় বাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে বোগদাদ বাসটি বেপরোয়া গতিতে এসে তাদের সামনে থাকা স্কুটারটিকে ঢাক্কা দিলে ঘটনা স্থলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ত্রীনাত হাসপাতালে এসে নিহত মুকবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মডেল থানায় নিয়ে আসে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
