<><><>আপন সত্ত্বা<><><>
****রূপা****
সম্পূর্ণ বিস্মৃত ভাবনার অন্তরালে দেখি,
গভীর রাত্রি নিদ্রাহীন দুটি আঁখি।
চঞ্চল মন যেন হয়েছে অশ্রু সজল,
গাঢ় অন্ধকারে লুপ্ত হয় বোধগম্য।
হৃৎপিন্ড ফেঁপে ওঠে বিশাল আকৃতিতে,
সহনাতীত ধৈর্য্য আমার বক্ষ চেপে রাখে।
তন্দ্রার অবগুণ্ঠন ছিঁড়ে,তুমি স্বপ্নের মতো,
হৃদয়ে অগ্নির ফুলকি জ্বেলে চলে আসো।
অনন্ত যৌবন যেন রক্তে পিপাসায়,
আবহমান পথ ধরে চলে আমার সত্ত্বায়।
জানি, যন্ত্রণা বিদীর্ণ করেনা তোমাকে,
তুমি তো চলে গেছ না ফেরার দেশে।
স্তব্ধ রাতের সঙ্গীহীন অনিদ্রায় মিলেমিশে,
কস্টের আগ্নয়গীরি হয়ে উঠি জ্বলে।
জীবন অপ্রতিরোধ্য রক্তের উন্মাদনা,
আকাঙ্ক্ষার স্বতশ্চল বড় বেরসিক রাতটা।
হৃদয়ে সূক্ষ্ম মদের নেশায় অস্থিরতা,
বুঝি আমিত্ববোধ আমার আপন সত্ত্বা।
