
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আরাফাত রহমান কোকো ও বিভিন্ন আন্দোলনে নিহত বিএনপি নেতা কর্মীদের রুহের মাগফেরাত কমনা করে শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের বাইতুল আমিন জামে মসজিদে দোয়া,মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মিলাদে দোয়া পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদেও খতিব মাওলানা আলহাজ্ব তোয়াহা। মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ শাশিয়ালি পীর ও খতিব আলহাজ্ব মাওলানা অলি আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুব আনোয়া বাবলু,দেওয়ান মোঃ শফিকুজ্জামান, মনির চৌধুরী,কাজী গোলাম মোস্তফা,খলিলুর রহমান গাজী,বিএনপি নেতা অ্যাড.হারুনুর রশিদ,মোশারফ হোসেন লিটন,হযরত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। একই সময়ে পুরান বাজার বড় মসজিদে দোয়া,মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শহরের ৯ নং ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্রদলের আয়োজনে স্থানিয় মসজীদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। একই সময়ে পুরান বাজারের আরো কয়েকটি মসজিদে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ মিলাদের আয়োজন করেছে।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
