
দৈনিক চাঁদপুর দিগন্তের সাবেক বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক কেএম সালাহ উদ্দিন খানের বাবা, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকাল থেকে নিয়োজিত সিনিয়র শিক্ষক, চাঁদপুর জেলা জামায়াতের সাবেক শুরা ও কর্ম পরিষদ সদস্য, প্রবীণ রুকন, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ বেলায়েত হোসেন খান গতকাল বুধবার ভোর পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, চার পুত্র এবং তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১০ জুন বুধবার বাদ আসর চাঁদপুর মিশন রোডস্থ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহামান, ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা মোঃ অলি উল্লাহ, আল-আমিন একাডেমীর সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ। জানাজার নামাজে ইমামতি করেন মাদ্রাসাতু ইশায়াতিল উলুম (গাছতলা মাদ্রাসার) অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।
