চাঁদপুর শহরের ইচুলীতে সন্ত্রাসী হামলা ও পুকুরের মাছ চুরির ঘটনায় ১ চোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত সোমবার রাতে মডেল থানার উপ পরিদর্শক আবু সাঈদ ইচুলীর ছৈয়াল বাড়ী থেকে আলী হোসেন ছৈয়ালের ছেলে রহিম ছৈয়াল ৩০কে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মোঃ শাহআলম মুন্সি বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৫৮, তারিখ ২৩/১১/২০১৪। ঘটনার বিবরনে জানাযায়, ইচুলী মুন্সি বাড়ির সুলতান মুন্সির ছেলে শাহআলম মুন্সির পৈত্রিক সম্পত্তি ও পুকুর নিয়ে দীর্ঘদিন যাবৎ পতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছিল। গত কয়েক বছর যাবৎ শাহ আলম মুন্সির মালিকানাধীন পুকুরে মাছ চাষ করে। বিবাদীরা ক্ষিপ্ত হয়ে পূর্বশক্রতার জের ধরে গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৪টায় ঐ পুকুরে জাল পেলে ৩লক্ষ টাকার মাছ চুরি করে নেয়। এ সময় ঐ এলাকা আক্তার, মাসুদ, মহব্বত নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে চুরির ঘটনাটি দেখতে পেয়ে শাহ আলম , ও তার ভাই সুমন মুন্সিকে জানায়। তাদেরকে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র স্স্ত্র দিয়ে হামলা করে কয়েক জনকে আহত করে। এ ঘটনায় শাহ আলম মুন্সি বাদী হয়ে ৯ জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ রহিম ছৈয়ালকে আটক করতে সক্ষম হয়। গতকাল তাকে আদালতে প্রেরন করলে তার জমিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

