প্রতিনিধি
চাঁদপুর পুরাণবাজার উদয়ন কচিকাচার মেলায় ২ দিন ব্যাপী চিত্রাঙ্কন কর্মশালা উদ্বোধন হয়েছে। আজ বৃহ¯প্রতিবার বিকেল ৩ টায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর বার্তার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী চিত্রাঙ্কন কর্মশালা উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ার হোসেন রাজু বেপারীর সভাপতিত্বে ও বিশ্বনাথ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম চারু কলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন রুমি, আতিকুল ইসলাম, লুতফুর নাহার লিজা, সমাজ সেবক ফয়েজ আহমেদ মন্টু। প্লে গ্রুফ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় পোনে ৩শ’ ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন কর্মশালায় অংশ গ্রহণ করেন। ১৭ ও ১৮ সেপ্টেম্বর এ ২ দিন ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। চট্টগ্রাম চারুকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম, রুহুল আমিন রুমি ও তা সহধর্মীনী লুতফুর নাহার লিজা ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণের শুরুতে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের উপছে পড়া ভির লক্ষ্য করা যায়। উধয়মান ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রশিক্ষণ দেওয়ার জন্য পুরাণবাজার উধয়ন কচিকাচার মেলার নেতৃবৃন্দদের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

