
অভিজিত রায় ॥
আজ ১ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩৪ হাজার ৩শ’ ৮৮ জন ছাত্র-ছাত্রী ৬৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে। কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলায় ৩৭টি কেন্দ্র পরীক্ষার্থীদের জন্য স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ২৬ হাজার ৮শ’ ৪৭ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১১ হাজার ৭শ’ ২৩ জন ছাত্র ও ১৫ হাজার ১শ’ ২৪ জন ছাত্রী। কেন্দ্রগুলো হচ্ছে: চাঁদপুর সদরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৬শ’ ১৩, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৮২, বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৪০, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ২শ’ ৬৬, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯শ’ ৬২ ও খেরুদিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৫৮ জন।
হাজীগঞ্জ উপজেলার কেন্দ্র: হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮শ’ ৪৩, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৫৯, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ’ ৩১, বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮শ’ ৭৮, রাজারগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ’ ২৬ ও পালিশারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৩ জন।
মতলব উপজেলার কেন্দ্র: ছেঙ্গারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯শ’ ১৬, বাগান বাড়ি আইডিয়াল একাডেমী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯শ’ ৬১, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭শ’ ৪৮, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ’ ৭১, দশআনি মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৮৭, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ’ ৫৮ ও নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ’ ২৮।
মতলব দক্ষিণ উপজেলার কেন্দ্র: মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪১ ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯শ’ ১৭।
ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্র: ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৬০, গল্লাক নওয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭শ’ ৯১, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬শ’ ৮৭, রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮শ’ ৯৯ ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ২১ জন।
শাহরাস্তি উপজেলার কেন্দ্র: শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭শ’ ৬৫, সুয়াপাড়া জি কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৪৮, চিতোষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৯৬, সূচীপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬শ’ ৭৩ ও নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৯ জন।
কচুয়া উপজেলার কেন্দ্র: কচুয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৫১, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮শ’ ৭৬, রহিমানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭শ’ ৫২, পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬শ’ ৪১, আশেক আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭শ’ ৮ ও আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৬৩। হাইমচর উপজেলার একটিমাত্র কেন্দ্র হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮শ’ ১৯ জন।
দাখিল পরীক্ষায় জেলায় মোট ১৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রে ৬ হাজার ৪শ’ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কেন্দ্রগুলো হলো: চাঁদপুর সদরে-আহম্মদিয়া মাদ্রসা (বর্তমান ভেন্যু সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৭, ওসমানিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৮৯ ও বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৬।
মতলব দক্ষিণ উপজেলা কেন্দ্র: মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ২৬ ও দিঘলদী মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৩৯। মতলব উত্তর উপজেলা কেন্দ্র : ফরাজিকান্দি ওয়েসীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৮২। হাজীগঞ্জ উপজেলা কেন্দ্র : হাজীগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ’ ৫, বেলচোঁ মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ২৭ ও রাজারগাঁও ফাযিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ’ ২৬।
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্র : ফজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৮৭, চান্দ্রা ছামাদিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ’ ৭২ ও রূপসা মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ’ ৭৬। কচুয়া উপজেলা কেন্দ্র : নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ৩৬, বিতারা মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ’ ৭৮ ও মনোহরপুর মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ ৫৪।
শাহরাস্তি উপজেলা কেন্দ্র : ভোলদিঘি মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ’ ৪ ও নুনিয়া ফাযিল মাদ্রাসাকেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ’ ৩০। হাইমচর উপজেলা কেন্দ্র : আলগীর বাজার সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ’ জন। এ ১৮টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ২ হাজার ৭শ’ ২৯ জন ছাত্র ও ৩ হাজার ৬শ’ ৬৫ জন ছাত্রীসহ মোট ৬ হাজার ৪শ’ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
ভোকেশনাল পরীক্ষায় জেলায় ১০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার কেন্দ্র : টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভেন্যু ষোলঘর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১শ’ ৩৫ ও ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৬। মতলব দক্ষিণ উপজেলার কেন্দ্র : মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১শ’ ২৩। মতলব উত্তর উপজেলার কেন্দ্র : জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১শ’ ১ ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৯।
হাজীগঞ্জ উপজেলার কেন্দ্র : হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২শ’ ২০। ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্র : ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১শ’ ৩১। কচুয়া উপজেলার কেন্দ্র : সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১শ’ ২৮। শাহরাস্তি উপজেলার কেন্দ্র : নিজমেহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫০ ও হাইমচর উপজেলার কেন্দ্র : চরভৈরবী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১শ’ ১৪ জন। এ ১০টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ৭শ’ ১৩ জন ছাত্র ও ৩শ’ ৮৪ জন ছাত্রী মোট ১ হাজার ৯৭ জন পরীক্ষার্থী এবার অংশ নেবে।
