মনিরুজ্জামান বাবলু ॥
এক কলিতে তিন রত্ন! কি শুনে, অবাক হচ্ছেন। না এমন ঘটনা সচারারচর ঘটেই থাকে। তবে এটি একটি ব্যাতিক্রমী। হাসপাতাল কর্তৃপক্ষের দক্ষতায় এনে দিয়েছে এই সফলতা। তা বলার অপেক্ষা রাখে না।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় একসাথে পৃথিবীতে আসলেন তিন সন্তান। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের পপুলার হাসপাতালে প্রসূতির সফল অস্ত্রপ্রচার হয়। ভূমিষ্ট হওয়া এই তিন সন্তানের জনক নুরুল ইসলাম (৪২)। জননী ফাতেমা বেগম (৩২)। তারা উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা চৌধুরী বাড়ীর দম্পতি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা গর্ভবতী হবার পর থেকে ডাক্তারের পরামর্শ নিয়েছেন। আগে থেকেই আলট্রাসনোগ্রামে তিন সন্তানের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেন মা-বাবা। বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রসব বেদনার পর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। তার পর সফল অস্ত্রপচার করেন কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও পপুলার হাসপাতালের নিয়মিত প্রসূতি ও গাইনী বিষয়ক ডাক্তার আফরোজা খান।
তিন সন্তানের জনক নুরুল ইসলাম বলেন, ‘ তিন সন্তানের মধ্যে দুই জন কন্য সন্তান আর অপরজন পুত্র সন্তান। সন্তানসহ তার স্ত্রী ভালো আছে। এছাড়াও তিনি সবার দোয়া কামনা করেছেন।’
তিনি আরো জানান, ‘তার বড় মেয়ে তৃতীয় শ্রেনীতে পড়ে। সেন্দ্রা বাজারে মোবাইলের দোকান রয়েছে। ব্যবসা করেই দম্পত্ত্যময় জীবন সুখে কাটছে।’
সফল অস্ত্রপচারের পর ডাক্তার আফরোজা খান বলেন,‘ চিকিৎসা জীবনে একাধিক সফল কাজের মাঝে এটি একটি।’
হাসপাতালের পরিচালক টিপু সুলতান বলেন,‘ জনগণের সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটি। সৃষ্টিকর্তার সু-দৃষ্টিতে স্বাস্থ্য সেবায় এগিয়ে যাচ্ছি। এই সফল অস্ত্রপচার প্রসঙ্গে তিনি বলেন, এটি অত্যান্ত আনন্দের বিষয়। উত্তরত্তোর সফলতায় সকলের দোয়া ও ভালবাসা কামনা করছি।
উল্লেখ্য, তিন সন্তানের জনক নুরুল ইসলাম হলেন হাজীগঞ্জ বাজারের শাহরিয়ার সুপার মার্কেটের পাটওয়ারী ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী কাউছার হোসেনের মেজু ভাই।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
