সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে আটক করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন তার স্ত্রী নাজমুন নাহার বেবি।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে মিলনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের দিবাগত রাত ২.৩০ মিনিটে চট্রগ্রাম,চকবাজারস্থ ৪৫২ গোয়ানি বাগানস্ত উনার বন্ধুর বাসা থেকে চাঁদপুরের এডিশনাল এস,,পি মিজানুর রহমান ও ডিবি পুঁলিশের এস আই,মামুন সহ সঙ্গীয় ফোর্স সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ,ন,ম, এহসানুল মিলন কে গ্রেফতার করেছেন
