
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের কয়েকটি ঔষধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়াম রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান। ৩টি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় দেখা গেছে স্টেডিয়াম রোডের হাসপাতালের সামনে বেশ ক’টি ঔষধের দোকানে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ঔষধ রয়েছে। গর্ভবতী মায়েদের ব্যবহারকৃত এসব মেডিসিন দোকান থেকে উদ্ধার করে পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
