১৭ এপ্রিল সোমবার বিকেলে শাহরাস্তির ওয়ারুক বাজারে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় পরিষদের উদ্যোগে কওমীদের দাওরায়ে হাদিসকে প্রধানমন্ত্রী কর্তৃক মাস্টার্সের সনদ দেয়ার ঘোষণা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ ও সাধারণ মানুষ অংশ নেয়। সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির বৃহত্তর টামটা ইউনিয়নের আহ্বায়ক মাওঃ আঃ রহিম। বক্তব্য রাখেন ছাত্রনেতা মোঃ বাদরুদ্দোজা ও মুহাঃ নকিব পাটওয়ারী। এতে দেশ ও জাতির কল্যাণে এই হাস্যকর সনদ দেয়ার ঘোষণা অবিলম্বে বাতিলের জোর দাবি জানানো হয়।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাআত, ছাত্রসেনা, যুবসেনা, গাউছিয়া কমিটি বাংলাদেশের সকল নেতা-কর্মী। সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করা হয়।
