আবু সাঈদ, কচুয়া ॥
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে কচুয়া উপজেলা পরিষদের উদ্যেগে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা, আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)এএসএম মাইন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হায়দার আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ূব আলী পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ ও পৌর মেয়র হুমায়ূন কবির প্রধান। বক্তব্য রাখেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ দর্জি, কাদলা ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম (লালু), সাচার ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
