
আবু সাঈদঃ
কচুয়ায় উৎসব মুখোর পরিবেশে পৌর নির্বাচনের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করলেন মেয়র প্রার্থী আহসান হাবীব প্রানজল। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র বিক্রির প্রথম দিনে এছাড়াও মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেন-সৈয়দ আব্দুল জব্বার বাহার। কাউন্সিলরদের মধ্যে দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন-৪নং ওয়ার্ড থেকে দুলাল মোল্লা, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার আমিনুল হক ও ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলার জোহরা খাতুন। পৌরবাসীর আলোচনার শীর্ষে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশার উল্লেখিত মেয়র প্রার্থী আহসান হাবীব প্রানজল মনোনয়ন পত্র ক্রয় করার সময় তার সমর্থনে সাথে ছিলেন- পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মালেক মাষ্টার, সহ-সভাপতি সহিদ উল্ল্যা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু সুফিয়ান মাষ্টার, ২নং ওয়ার্ডের সভাপতি এমদাদ উল্ল্যা, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাকিম ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতালেব মুন্সী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মকবুল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল্লাহ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক অলি উল্ল্যা প্রধান প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ২৬ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
