
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের কচুয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের বাবা মোঃ দুলাল মিয়া (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। তিনি বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামের বাসিন্দা। বাদ জোহর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তারঁ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন- কচুয়া উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শিবু লাল সাহা, কচুয়া বীজ ও সার ডিলারের এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ অফিসার মো: মানিক মিয়া, উপ-সহকারি টিটু মোহন সরকার, রতন সাহা, লিটন চন্দ্র দত্ত প্রমুখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
