
কচুয়া সংবাদদাতা: সারা দেশের ন্যায় কচুয়া থানা পুলিশ মঙ্গলবার রাত হতে বুধবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে মাদকের দুটি মামলায় ৪ জন, অপর একটি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে। এছাড়াও গ্রেফতার করেছে সিআর মামলার ৪ আসামী। গ্রেফতার কৃতদের কোর্টে সোপর্দ করার মধ্যে দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীরা হচ্ছে- উপজেলার কড়ইয়া গ্রামের মৃত নুরু মিয়া সওদাগরের ছেলে নজরুল ইসলাম (৪৮) ও তরু মিয়ার ছেলে নাছির হোসেন (৩০), পরানপুর প্রধানীয়া বাড়ির রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫), কাদলা বেপারী বাড়ির মৃত মোতালেব মিয়ার ছেলে কবির (৪৪)।
গ্রেফতার ও জেল হাজতে প্রেরণের বিষয়টি কচুয়া থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
