রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের কচুয়ায় ১নং খতিয়ানভূক্ত সরকারি খাস ভূমিতে অবৈধ ভাবে দোকান নির্মাণ করা হয়েছে। এব্যাপারে কচুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কামরুল হাছান ও কচুয়া পৌর ও ইউনয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ কচুয়া উপজেলা সহকারী কমিশনা (ভূমি) এর বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে আবেদন করে। গত ২৭ডিসেম্বর ২০১৬ তারিখে আবেদন করলেও স্থাপনা উচ্ছেদে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অপর দিকে অবৈধ দখলদার বীরদর্পে একটার পর একটা দোকান তৈরি করেই চলেছেন। কচুয়া পৌর ও ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ১২৪নং বাসাবাড়িয়া মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ২৬৮নং আরএস/বিএস দাগের আওতায় চলাচলের রাস্তা রয়েছে। রাস্তার পরে অবশিষ্ট অংশে বাসাবাড়িয়া গ্রামের আবুল কাশেম ও গাজি মোঃ ছোবহান বৃক্ষ রোপনের জন্যে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ওই জায়গা সার্ভে করে দেখা যায় ওখানে জনসাধারণের চলাচল অব্যহত আছে। যে কারণে আবেদনকারী দ্ইু পক্ষকেই উক্ত জায়গায় বৃক্ষরোপন কিংবা অবৈধ জবরদখল থেকে বিরত থাকতে নির্দেশ দেন। সেই নির্দেশনা অমান্য করেই গাজী মোঃ ছোবহান ও তার শশুর মোঃ আবু হানিফ জোরপূর্বক টিন কাঠ ও বাঁশ দিয়ে কয়েকটি দোকানঘর নির্মান করেন।এ ব্যাপারে গাজী মোঃ ছোবহান ও মোঃ আবু হানিফ জানান, আমাদের নিজস্ব জায়গার উপরেই আমরা দোকান নির্মাণ করেছি। আমরা কোনো সরকারি জায়গা দখল করি নাই।এব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,সরকারি জায়গার উপর ঘরবাড়ি নির্মান ও দোকান করার কোন সুযুক নাই । জারা সরকারি যায়গার ওপর ঘরবাড়ি নির্মান ও দোকান নির্মান করবে তাদের বিরুদ্দে আইন আনুক ভাবে ব্যাবস্তা করা হবে । স্থানীয়দের দাবি দ্রুত যেন এ অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে জনগণের যাতায়াতের পথ ঠিক করে দেয়া হয়।
