আলমগীর তালুকদার ,কচুয়া:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র একান্ত ব্যক্তিগত সহকারী মোঃ রাজীব আহমেদ রাজু পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। ৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় সভাকক্ষে নির্বাচিত অভিবাবক,দাতা ও শিক্ষক প্রতিনিধি সদস্যদের সভায় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে তিনি এ পদে নির্বাচিত হন। নব-নির্বাচিত সভাপতি রাজীব আহমেদ রাজু এক প্রতিক্রিয়া জানান বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গুনগত শিক্ষার মান উন্নয়নের জন্য আমি সকলের সহযোগীতা কামনা করছি। তাছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর স্যার কচুয়ার ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিবার যে ইচ্ছা তা আমি বাস্তবায়ন করতে কাজ করে যাব।
শিরোনাম:
সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
