কচুয়া প্রতিনিধি ॥
নারী পুরুষের সমতা, সমাজে নারীদের সুশিক্ষিত করে উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষে কচুয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার সাচার ইউনিয়নের সুয়ারুল গ্রামে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এমপি।
ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সাহেব আলী প্রধানের পৃষ্ঠপোশকতায় এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জিএম আতিকুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা প্রাণকৃষ্ণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল খান, উপজেলা যুব লীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসাইন সজীব, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন সরকার, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমূখ।
