মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥ “সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এই প্রতিপাদ্যে ৮ মার্চ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কচুয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসন, উপজেলা শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মন্সুর, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, আইটি কর্মকর্তা তানভীর ইসলাম প্রমূখ।
